সৌদি আরবে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

বাংলাদেশের অনেক মানুষ উপার্জনের জন্য বিদেশে পাড়ি দেয়। তাদের উপার্জিত টাকা তারা নিজের দেশের ব্যাংক একাউন্টে জমা রাখতে চাই। তাই তারা বিদেশ থেকে বাংলাদেশের ব্যাংকে একাউন্ট খুলতে চাই। কিন্তু সঠিক উপায় না জানার কারণে আর অ্যাকাউন্ট খোলা হয় না। আমরা আপনাদের সাথে আলোচনা করবো সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্ট কিভাবে খুলতে হয়।

আমরা জানি, অনেক প্রবাসী ভাই ও বোনেরা বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলার উপায় জানতে চান। তাই আজকে আমরা আপনাদের জন্য সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করবো। সুতরাং দোয়া করে আপনারা ভালোভাবে আমাদের পোস্টটি পরবেন। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সহজ হবে।

পোস্টের সূচিপত্র: বিশ্বের যেকোনো দেশ থেকে ব্যাংক একাউন্ট খুলতে ক্লিক করুন 

আরো পড়ুনঃ বিদেশ থেকে কিভাবে বাংলাদেশে একাউন্ট খোলা যায়

সৌদি থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

বাংলাদেশী ভাই ও বোনেরা, আপনারা বিদেশে যাচ্ছেন কিন্তু আপনাদের কোন অ্যাকাউন্ট নেই, কষ্ট করে উপার্জন করে দেশের পরিবারের কাছে পাঠিয়ে দেন। কিন্তু নিজের জন্য সেভিংস করেন না। এক্ষেত্রে আপনাদের নিজস্ব ব্যাংক একাউন্ট করে নেওয়া উচিত।

বাংলাদেশে বেশ কিছু ব্যাংক অনলাইনে একাউন্ট খোলার সেবা দিয়ে এসেছে। আপনি বিদেশ থেকে একাউন্ট খুলতে পারবেন। প্রতিটি ব্যাংকের অনলাইনে একাউন্ট খোলার ধরন প্রায় একই রকম। বর্তমান সময়ে বিশ্বের যে কোন দেশ থেকে ব্যাংক একাউন্ট খোলা খুবই সহজ। প্রতিটি ব্যাংকে নিজস্ব অ্যাপস দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায়।

অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ 

সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংক একাউন্ট খুলতে বেশ কিছু তথ্যের প্রয়োজন হয়। এই সকল প্রয়োজনীয় তথ্য গুলো নিয়ে আলোচনা করব। 

বাংলাদেশের একটি নাম্বার লাগবে, রোমিং অপশন চালু করতে হবে। যদি রোমিং চালু না থাকে তাহলে দেশে থাকা আপনার পরিবারের সদস্য যেমন- মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান  যেকারো নাম্বার হলেই হবে ও নিজের একটি ইমেইল বা জিমেইল দিতে হবে। 

আরো পড়ুনঃ অনলাইন ব্যাংকিং একাউন্টের সুবিধা নিয়ে আলোচনা

  • আপনার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি লাগবে।
  • নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এনং সদ্য তোলা ছবি দিতে হবে। 
  • বাংলাদেশ সার্ভার যুক্ত VPN খেয়াল রাখবেন, তা যেন সিকিউর হয়।

বিদেশ থেকে বাংলাদেশে যেসব ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন 

সৌদি আরব থেকে বাংলাদেশের যে সকল ব্যাংকে একাউন্ট খোলা যাবে, তা নিচে আলোচনা করা হলো:

  • সোনালী ব্যাংক: সোনালী ব্যাংকের Sonali Esheba App অ্যাপ এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে অনলাইন অ্যাকাউন্ট খুললে তিন মাসের মধ্যে গ্রাহকদের ওই শাখায় গিয়ে বেশ কিছু তথ্য দিয়ে একটিভ করতে হবে।
  • সিটি ব্যাংক: সিটি ব্যাংক Ekhoni Account App ব্যবহার করে একাউন্ট খোলা হয়। সিটি ব্যাংকের ক্ষেত্রে মাসিক ১ লাখ টাকার একাউন্টে লেনদেনের ক্ষেত্রে ইনকাম সোর্সের পেপার লাগবে। তবে ১ লাখ টাকার কম ইনকাম করলে ইনকাম সোর্সের কোন পেপার প্রয়োজন হয় না। 
  • ইসলামী ব্যাংক: ইসলামী ব্যাংকের Cellfin App অ্যাপ এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ।
  • সোশ্যাল ইসলামী ব্যাংক: সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL Now App দিয়ে অনলাইন অ্যাকাউন্ট খোলা হয়। উপরের তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খোলার সাথে সাথে একটিভ হয়ে যাবে ও লেনদেন করা যাবে। 

আরো পড়ুনঃ ইসলামী ব্যাংকের Cellfin App অ্যাপ এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ

মোবাইল দিয়ে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 

কিভাবে সৌদি আরব থেকে মোবাইল দিয়ে অনলাইন ব্যাংক একাউন্ট খোলা যায় এই বিষয়গুলো আমরা আপনাদের তিন ধাপে জানাবো। 

প্রথম ধাপ: প্রথমে আপনাদের পছন্দের ব্যাংক যাচাই করে বাংলাদেশের সার্ভারযুক্ত VPN ওপেন করে সার্ভার কানেক্ট করে নিতে হবে। ব্যাংকের অ্যাপস নামিয়ে ওপেন করে একটি বাংলাদেশের নাম্বার দিতে হবে আর সেই নাম্বারে একটি কোড যাবে। দেশে সিম থাকলে ইমু বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কোর্ডটি আপনার বিদেশী ফোনে সেন্ড করে নিবেন। ওই কোর্ডটি ব্যাংক একাউন্ট খোলার অ্যাপ এ দিয়ে দিবেন। 

দ্বিতীয় ধাপ: এর পরিবর্তে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র উভয় পাতার ছবি আপলোড করে নিবেন। অটোমেটিক সব ডিটেইলস অ্যাপস ব্যাংকের সার্ভারে পাঠিয়ে দিবেন এবং সেলফি তুলে নিবেন। 

তৃতীয় ধাপ: সব শেষে নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এর ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে নিবেন। আপনি চাইলে নমিনির যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন। 

ব্যাংক অ্যাকাউন্ট থাকার সুবিধা 

আপনার টাকা রাখার নিরাপদ জায়গা হতে পারে ব্যাংক। এছাড়া বিভিন্ন রকম টাকা-পয়সার লেনদেন করতে হয় ব্যাংকের মাধ্যমে। দেখা যাই, ব্যাংক একাউন্ট না থাকার কারণে আপনি কিছু ব্যাপারে পিছিয়ে আছেন। তাই ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে দ্রুত একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া উচিত। 

ব্যাংক একাউন্ট থাকা সুবিধার্থে আমরা লোন নিতে পারি। এক্ষেত্রে আমাদের কাজে ক্ষেত্রে বিভিন্ন উপকার হয়ে থাকে। আমাদের জমানো টাকা নিশ্চিত ভাবে ব্যাংকে রাখতে পারি। ব্যাংকের মাধ্যমে একটা জায়গা থেকে আরেক জায়গায় বা এক দেশ থেকে আরেক দেশে টাকা-পয়সা লেনদেন করতে পারি খুব সহজেই। 

আরো পড়ুনঃ ইসলামী ব্যাংকে একাউন্ট করুন নির্ভরযোগ্য ব্যাংক হিসেবে

ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ ও চার্জ সম্পর্কিত তথ্য 

সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাপসের মাধ্যমে দেশে ও বিদেশে থাকা অবস্থায় ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেনের সুযোগ দিলেও সোনালী ব্যাংক দিচ্ছে না।

আর সকল ব্যাংকের একাউন্টে থাকার স্থিতির ওপর ভিত্তি করে মেন্টেন্স চার্জ হিসেবে বছরে ৩০০ টাকা, ১৫% সরকারি ভ্যাট এবং এসএমএস ব্যাংকিং এর চার্জ কাটে। অনলাইন ব্যাংকিং ফ্রি, কিন্তু গ্রাহক যদি ডেবিট বা ক্রেডিট কার্ড ও চেক বই ব্যবহার করে তাহলে ব্যাংকে এগুলোর জন্য চার্জ কাটে। 

লেখকের বক্তব্য: সৌদি থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খোলার উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আশা করি, সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলার নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন। 

যদি একাউন্ট খোলার উপায় সম্পর্কে আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নিয়ে আমরা আপনাকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url