উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
বর্তমান প্রযুক্তি উইন্ডোজ ১০ এর পরে সর্বশেষ আপডেট আনার পর উইন্ডোজ ১১ নিয়ে হাজির হয় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ এর স্টেবল বিল্ডে নিজেদের কম্পিউটার আপডেট করতে পারবেন কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীগণ।
উইন্ডোজ ১১ ইনস্টল এর ক্ষেত্রে রয়েছে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট সিস্টেম। তবে রিকোয়ারমেন্ট সিস্টেম সম্পন্ন না থাকলেও কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করার মাইক্রোসফট সরবরাহ করেছে। অর্থাৎ উইন্ডোজ ১১ কম্পিউটার ও ল্যাপটপে ইন্সটল করা যাবে। এই পোস্টে আমরা জানি উইন্ডোজ ১১ ইন্সটল করার নিয়ম।
পোস্টের সূচিপত্র: কিভাবে উইন্ডোজ ১০ কে উইন্ডোজ ১১ ইন্সটল করা যায়
- উইন্ডোজ ১১ ডাউনলোড কিভাবে করব
- উইন্ডোজ ১১ এর নতুন ফিচার সম্পর্কে জানব
- উইন্ডোজ ১১ এর রিকোয়ারমেন্ট সিস্টেম
- কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১১ সাপোর্ট করবে কিনা বুঝার উপায়
- উইন্ডোজ ১১ ইনস্টল করার নিয়ম
- উইন্ডোজ ১১ কিনে নিতে হবে নাকি ফ্রি ইন্সটল করা যাবে
- বক্তব্যের শেষ কথা
উইন্ডোজ ১১ ডাউনলোড কিভাবে করব
উইন্ডোজ ১১ ম্যানুয়ালি ডাউনলোড করার জন্য "Download Windows 11" মাইক্রোসফট শিরোনামের আলাদা একটি পেইজ রেখেছে। এই পেইজে থেকে একাধিক উপায়ে উইন্ডোজ ১১ ডাউনলোড করা যায়।
উইন্ডোজ ১১ ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায়। এছাড়াও ডিভিডি ব্যবহার করে উইন্ডোজ ১১ ইন্সটল করা জন্য উইন্ডোজ ১১ ইনস্টলেশন অপশন রয়েছে। উইন্ডোজ ১১ ডিস্ক ইমেজ ডাউনলোড করেও উইন্ডোজ ১১ সেটাপ দেওয়া যায়।
অর্থাৎ microsoft উইন্ডোজ ১১ ডাউনলোড করে কম্পিউটার ইন্সটল করার একাধিক উপায় করে রেখেছে। কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারী উইন্ডোজ ১১ বিভিন্ন উপায়ে ইনস্টল করতে পারবে। উইন্ডোজ ১১ সেটআপ দেওয়ার আগে প্রয়োজনীয় ফাইলগুলো অবশ্যই ব্যাকআপ দিতে হবে।
উইন্ডোজ ১১ এর নতুন ফিচার সম্পর্কে জানব
উইন্ডোজ ১১ এ স্টার্ট মেনুর সাথে আরো নতুন ফিচার যোগ করেছে। উইন্ডোজ ১১ এ নিউ উইজেট যোগ করেছে। এমনকি উন্নত গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে উইন্ডোজ ১১ এ।
windows 11 এর ডিফল্ট টাস্ক বার ও স্টার মেনু স্ক্রিনের মাঝামাঝিতে রয়েছে। এছাড়াও নতুন স্পিড ভিউ এসেছে উইন্ডোজ ১১। উইন্ডোজ ১১ এ ব্যবহারকারিগণ মাল্টিটাস্কিংকে গুরুত্ব দিয়ে নতুন মাত্রায় একাধিক লেআউট থেকে নিজের সুবিধা মত যাচাই করতে পারবেন।
মাইক্রোসফট এর মেসেজিং অ্যাপস, মাইক্রোসফট টিমসকে ইন্ট্রিগ্রেটেড করে দেওয়া হয়েছে। উইন্ডোজ ১১ তে ক্যালেন্ডার, ট্রাফিক, খবর ও খেলাধুলা সব কিছুর জন্যই নতুন উইজেট যুক্ত হয়েছে।
আরো পড়ুনঃ উইন্ডোজ ১১ এর রিকোয়ারমেন্ট সিস্টেম কি কি?
উইন্ডোজ ১১ এর রিকোয়ারমেন্ট সিস্টেম
উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট সিস্টেম রয়েছে। উইন্ডোজ ১১ সিস্টেম রিকোয়ারমেন্ট হল:
- মিনিমাম ১ গিগাহার্জ বা তার চেয়ে দ্রুত কমপক্ষে ২ কোর বিশিষ্ট ও ৬৪ বিট সাপোর্টেড প্রসেসর থাকতে হবে।
- ৪ জিবি র্যাম থাকবে।
- ৬৪ জিবি স্টোরেজ থাকবে।
- EUFI, সিকিউর বুট ক্যাপাবল সিস্টেম ফার্মওয়ার থাকবে।
- টিপিএম ট্রাসটেড প্ল্যাটফর্ম মডিউল ২.০ থাকবে
- গ্রাফিক্স কার্ড ডাইরেক্ট এক্স ১২ বা আপডেটেড ভার্সজ, WDDM 2.0 ড্রাইভারসহ হবে।
- ডিসপ্লে ৭২০ পি, ৮ বিট পার কালার চ্যানেল, কমপক্ষে ৯ ইঞ্চি সাইজ হবে।
- উইন্ডোজ ১১ ইনস্টল এর পর প্রথমবার সেটাপ এর ক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে।
কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ১১ সাপোর্ট করবে কিনা বুঝার উপায়
যদিও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের শেষ ভার্শন হওয়ার কথা ছিল। কিন্তু microsoft কোম্পানি সময়ের সাথে উইন্ডোজ ১১ আপডেট করেছে। নতুন নতুন ফিচার নিয়ে এলো সেই সাথে সিস্টেম রিকোয়ারমেন্ট উইন্ডোজ ১১ আপনার কম্পিউটারে চলবে কিনা তা জানতে ফলো করুন।
আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি তিন থেকে চার বছরের মধ্যে কিনে থাকেন তাহলে উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে। তবে এটা নিশ্চিত করতে হলে ছোট একটি পরীক্ষা করতে হবে।
এজন্য নতুন সফটওয়্যার যার নাম উইন্ডোজ পিসি হেলথ চেক। এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। এজন্য একটি উইন্ডোজ ১০ চালিত পিসি থেকে লিংক ব্যবহার করতে হবে। এরপর অ্যাপটি আপনার চালু হবে। নিচে স্ক্রিনশটের মতো একটি উইন্ডো দেখতে পাবেন।
আরো পড়ুনঃ উইন্ডোজ ১১ ইনস্টল করতে এই লিঙ্কে যান
উইন্ডোজ ১১ ইনস্টল করার নিয়ম
প্রথমে আপনাকে সেটিংসে প্রবেশ করতে হবে। সেটিংসে প্রবেশ করার পর সিস্টেমে প্রবেশ করতে হবে। সিস্টেমে প্রবেশ করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, হাতের ডান পাশে একটু নিচের দিকে ট্রল করে রিকভারি অপশনটি খুঁজে বের করতে হবে।
রিকভারি অপশনটি খুজে পাওয়ার পর ভিতরে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে Reset this PC নামক আরো একটি অপশন পাবেন। Reset This PC অপশনে ক্লিক করতে হবে।
Reset This PC এই অপশনে ক্লিক করলে আরো দুইটি অপশন দেখতে পাবেন। Remove Everything অপশনটি বেছে নিবেন না। এক্ষেত্রে সব ডাটা ডিলিট হয়ে সম্পন্ন নতুন উইন্ডোজ সেটআপ হয়ে যাবে। সুতরাং প্রথম অপশনটি নতুন উইন্ডোজ ১১ ইন্সটল করুন।
উইন্ডোজ ১১ কিনে নিতে হবে নাকি ফ্রি ইন্সটল করা যাবে
উইন্ডোজ ১১ সম্পূর্ণ ফ্রি। উইন্ডোজ ১১ ডাউনলোড বা ইনস্টল দিতে কোন চার্জ লাগে না। মাইক্রোসফট কোম্পানি আমাদের উইন্ডোজ ১১ কোন চার্জ ছাড়ায় সার্ভিস দিয়েছে। সুতরাং আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
এমনকি উইন্ডোজ ১১ তে নতুন নতুন আপডেট রিকোয়ারমেন্ট সিস্টেম আছে, যার ফলে আমরা সবকিছুই আপডেট ভার্সন সিস্টেম ওয়ার্কিং পেয়ে থাকি।
আরো পড়ুনঃ পুরানো কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল নেয় কিনা জানুন
বক্তব্যের শেষ কথা
ডেটা বা তথ্য না হারিয়ে যেভাবে উইন্ডোজ ১১ পুনরায় ইন্সটল করবেন এ বিষয়ে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি। তবে আপনি যদি উপরের নিয়ম গুলো অনুসরণ করে উইন্ডোজ ১১ ইনস্টল করেন তাহলে আপনি ডেটা না হারিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।
এখানে ২ টি উপায় তুলে ধরা হয়েছে, যেটা আপনার পছন্দ ও সহজ মনে হয় সেই পদ্ধতি অনুসরণ করে উইন্ডোজ ১১ ইন্সটল করবেন। আবার নতুন অবস্থায় আপনি সেটাপ দেওয়ার নিয়ম থেকে শুরু করে সফটওয়্যার রিকোয়ারমেন্ট বিষয়গুলো তুলে ধরা হয়েছে।



সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url