সেরা উপায়ে SEO শিখার বাংলা গাইড লাইন

SEO হল সার্চ ইঞ্জিল অপটিমাইজেশন, এই সাহায্যে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিল থেকে অর্গানিক ট্রাফিক বা ভিজিটর বাড়ানো যায়। SEO শিখা খুবই সহজ, এটি বিশ্বের প্রায় সব দেশে চাকরি বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে SEO বিশেষ চাহিদা আছে। 

SEO-শিখার-সহজ-টিপস

তাই SEO শেখার জনপ্রিয়তা সাম্প্রতিকভাবে ব্যাপকভাবে বেড়েছে। তাছাড়া এটি এমন একটি স্কেল যা ডেভেলপ করতে পারলে নিজের অনলাইন বিজনেস এর মার্কেটিং করা এবং ব্লগিং করে আয় করা যায় খুব সহজে।

পোস্টের সূচিপত্র: সেরা উপায়ে SEO শেখার সহজ বাংলা গাইড লাইন

সার্চ ইঞ্জিল অপটিমাইজেশন বা SEO কি

SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি ওয়েবসাইট ও কনটেন্টকে এমন ভাবে তৈরি করে যাতে গুগল খুব সহজে বুঝতে পারে এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখাতে পারে। ওয়েবসাইট ব্যবহারকারীরা যদি গুগলের নিয়ম মেনে টাইটেল লিখে, সঠিক ও প্রয়োজনীয় কিওয়ার্ড ব্যবহার করে এবং কনটেন্টটি সুন্দর ও সহজভাবে সাজানোর প্রক্রিয়াটাকেই SEO বলে।

SEO এর ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহারকারীর SEO ছাড়া কন্টেন্ট তৈরি করলেও ওই কনটেন্টে ভিজিটর আসবে না। আপনি যদি Keyword Research, On Page SEO এবং Internal Linking শিখে কনটেন্ট তৈরি করেন, তাহলে এ ধরনের কনটেন্ট দিয়ে ধীরে ধীরে গুগল ট্রাফিক আসতে শুরু করে। এমনকি SEO কনটেন্ট এর শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। 

SEO শেখার গুরুত্ব 

আপনি যখন অনলাইনে কাজ শেখার কথা ভাববেন, তখন প্রথমেই বুঝতে হবে SEO না জানলে ভালো কনটেন্ট লিখলেও কেউ তা খুঁজে পাবে না। কারণ হচ্ছে গুগলে প্রতিদিন লাখ লাখ নতুন পেজ যোগ হয়, আর গুগল সবার লেখা দেখায় না। SEO শেখা মানে হলো গুগলকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে, আপনার কনটেন্ট কাদের জন্য, কি বিষয়ে এবং কেন এটা গুরুত্বপূর্ণ। 

আপনার ওয়েবসাইটে SEO ছাড়া আপনি যখন কনটেন্ট পোস্ট করবেন, তখন লক্ষ্য করবেন আপনার ওয়েবসাইটে তেমন কোনো ভিজিটর আসছে না। কারণ হলো SEO না শিখা থাকলে এবং SEO ছাড়া কাজ করলে ভিজিটর হবেনা। তাই প্রথমে SEO শিখে টাইটেল, Meta Description, কিওয়ার্ড ব্যবহার আর Internal Linking করা শুরু করলে ধীরে ধীরে ভিজিট বাড়তে থাকে।

আরো পড়ুনঃ Google Adsense অনুমোদন পাওয়ার কার্যকরী উপায়

SEO কিভাবে কাজ করে

SEO বা সার্চ ইঞ্জিল অপ্টোমাইজেশন এর মূল উদ্দেশ্য হলো google বা অন্যান্য সার্চ ইঞ্জিলে কোন নির্দিষ্ট বিষয় খুঁজলে আপনার ওয়েবসাইটকে ভালো অবস্থানে দেখানো। আর এই বিষয়ে SEO কয়েক ধাপে কাজ করে থাকে। যেমন-

সার্চ ইঞ্জিন তথ্য সংগ্রহ করে: google বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্য সংগ্রহ করার জন্য বিশেষ সফটওয়্যার (Crawler বা Bot) ব্যবহার করে। এই Bot নতুন ও পুরাতন পেইজে ঘুরে দেখে এবং কনটেন্ট, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। এরপর সেই তথ্য গুগলের ডাটাবেজে সংরক্ষণ করা হয়। 

তথ্য Indexing করে: তথ্য সংগ্রহ করার পর গুগল বিশাল ডাটাবেজে সংরক্ষণ করে। এই প্রক্রিয়াকে Indexing  বলা হয়। কোন পেজ ইনডেক্স না হলে সেটি সাধারণত গুগলের সার্চ অপশনে দেখা যায় না।  

র‍্যাংকিং নির্ধারণ করে: google শত শত র‍্যাংকিং ফেক্টর ব্যবহার করে কোন ওয়েবসাইট আগে এবং কোনটি পরে দেখাবে তা নির্ধারণ করে। ভালো মানের কনটেন্ট, সঠিক কি-ওয়ার্ড ব্যবহার, দ্রুত লোডিং, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন এবং নিরাপদ ওয়েবসাইট (HTTPS) র‍্যাংকিং উন্নত করতে বিশেষ ভূমিকা পালন রাখে। 

ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করে: যদি কোন ওয়েবসাইট ব্যবহার করা সহজ হয় এবং পাঠক সেখানে অনেক সময় অবস্থান করে তাহলে সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে। সহজ নেভিগেশন, পরিষ্কার ডিজাইন এবং দ্রুত তথ্য পাওয়া ভালো ব্যবহারকারীর অভিজ্ঞতা তৈরি করে। 

নিয়মিত কনটেন্ট আপডেট করা: google এমন ওয়েবসাইট কে বেশি গুরুত্ব দেয়, যেখানে নিয়মিত নতুন ও তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করা হয়। তাই পুরানো কনটেন্ট আপডেট করা এবং নতুন তথ্য যোগ করা SEO এর জন্য উপকারী। 

On Page SEO শেখার উপায়

On Page SEO বলতে এটি মূলত ওয়েবপেজের ভেতরের বিভিন্ন উপাদান যেমন শিরোনাম, কনটেন্ট, কিওয়ার্ড, ছবি, URL এবং অভ্যন্তরীণ লিংক অপটিমাইজ করার প্রক্রিয়াকে বুঝানো হয়। ভালো On page SEO এর জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করা অত্যন্ত জরুরি। এমন কিওয়ার্ড বেছে নিন, যা মানুষ বেশি বেশি সার্চ করে এবং আপনার কনটেন্ট এর সঙ্গে মিলে আছে। একটি প্রধান কিওয়ার্ড এবং কয়েকটি কিওয়ার্ড ব্যবহার করার অভ্যাস করুন। 

একটি পেজে H1, H2, H3 ইত্যাদি সঠিকভাবে Heading ব্যবহার করুন। H1 সাধারণত মূল শিরোনাম হবে এবং H2 ও H3 দিয়ে বিভিন্ন উপশিরোনামে সাজালে কনটেন্ট পড়তে ও বুঝতে সহজ হয়। ছবির ফাইল সাইজ কম রাখুন, অর্থবহ ফাইল নাম ব্যবহার করুন এতে ছবি থেকেও সার্ক ইঞ্জিন ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকে। 

আরো পড়ুনঃ Facebook থেকে আয় করার উপায়

Off Page SEO শেখার উপায়

Off page SEO হল আপনার ওয়েবসাইটের বাইরে যেসব কাজ করা হয়। যেগুলোর মাধ্যমে গুগল বুঝে নেই, আপনার ওয়েবসাইট কতটা বিশ্বাসযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ব্ল্যাকলিন, কোন ওয়েবসাইট থেকে যখন অন্য ওয়েবসাইটের লিংক আসে তখন গুগল সেটাকে একটি বিশ্বাসের সংকেত হিসেবে ধরে। 

একটি ওয়েবসাইটের পোস্ট অনেক ভালো কনটেন্ট হওয়া সত্বেও গুগলে র‍্যাংক করেনা। এক্ষেত্রে ব্যাকলিংক ওয়েবসাইটে যোগ করলে ধীরে ধীরে গুগলে র‍্যাংকিং পায়। 

Keyword Research করার পদ্ধতি 

কিওয়ার্ড রিসার্চ ছাড়া SEO করা মানে দিক নির্দেশনা ছাড়া কাজ করা। কিওয়ার্ড রিসার্চ হল মানুষ google এ কি লিখে সার্চ করেছে সেটা খুঁজে বের করা। পাঠক যদি বাক্যগুলো বুঝতে পারে তাহলে আপনার কনটেন্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে, যাদের এই তথ্য প্রয়োজন। 

কিছু সময় আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো তথ্য ভিত্তিক ভাবে লিখা হলেও তা গুগলে ট্রাফিক আসতো না। এক্ষেত্রে আপনি google সাজেস্ট, পিপুল অলসো আস এবং ফ্রি কিওয়ার্ড টুল ব্যবহার করে লোকমপিটিশন কিওয়ার্ড বাছাই করে কনটেন্ট লিখে ভিজিট আনতে পারেন। 

Technical SEO বুঝার উপায় 

Technical SEO মানে হল আপনার ওয়েবসাইটকে টেকনিক্যাল দিক থেকে এমন ভাবে ঠিক করে যাতে গুগল সহজে ওয়েবসাইটটিকে Crawl, Index এবং Rank করতে পারে। এখানে কোডিং এক্সপার্ট হওয়া জরুরী নয় বরং কিছু বেসিক বিষয় ঠিক রাখলে সফলতা পাওয়া যায়। 

আবার আপনার ওয়েবসাইটে Sitemap, Https না থাকে তাহলে google আপনার ওয়েবসাইটকে পুরোপুরি বিশ্বাস করবে না। আপনি যদি Sitemap সাবমিট করেন, HTTPS চালু করেন এবং Page Speed ঠিক রাখেন তাহলে গুগল আপনার ওয়েবসাইট কে সহজ বুঝবে। তাই আপনার ওয়েবসাইটে Technical SEO হলো ওয়েবসাইটের মূল ভিত্তি। 

SEO ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি করা 

আপনি যখন নিয়মিত SEO বুঝে কাজ করবেন তখন শুধু কিওয়ার্ড রিচার্জ করে নয়, পাঠকের সমস্যা বাস্তব সমাধান বুঝে কনটেন্ট তৈরি করবেন। কনটেন্ট লেখার ক্ষেত্রে ছোট ছোট প্যারায়, পরিষ্কার হেডিং এবং সহজ ভাষায় লিখতে হবে। এতে পাঠক যেমন খুশি হয় googleও তেমন কনটেন্ট কে গুরুত্ব দেয়। 

আরো পড়ুনঃ Google Discover থেকে ট্রাফিক হারালে কি করবেন 

আপনি যদি আপনার ওয়েবসাইটে বড় এবং কঠিন ভাষায় কনটেন্ট লিখেন তাহলে পাঠক বিরক্ত হয়ে বের হয়ে আসবে। এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যদি Practical tips, Bullet Point এবং বাস্তব উদাহরণ যোগ করেন তাহলে একই পোস্টে User Engagement বেড়ে যাবে এবং Bounce Rate কমে যাবে। তাই গুগল কনটেন্ট মান বিচার করে কনটেন্টের তথ্যের ওপর ভিত্তি করে।

নতুন ওয়েবসাইটে ধাপে ধাপে SEO করা

নতুন ওয়েবসাইটে SEO করতে হলে একটি পরিষ্কার ধাপে ধাপে প্ল্যান ফলো করা সবচেয়ে নিরাপদ ও কার্যকর বিষয়। শুরুতে advanced technique বা Backlink  দরকার হয়না। সঠিক নিস নির্বাচন, লোকম্পিটিশন, কিওয়ার্ড রিসার্চ এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিয়ে শুরু করতে হয়। 

কোন Paid tool বা স্প্যাম লিঙ্ক ব্যবহার না করে google search console এ Impression দেখা যায়।  এক্ষেত্রে- 

প্রথম: SEO Friendly পোস্ট লিখতে হবে।

দ্বিতীয়: Sitemap সাবমিট, Mobile Optimization ও Site Speed ঠিক রাখতে হবে। 

তৃতীয়ত: Internal Linking ও পোস্ট আপডেট করতে হবে। 

এগুলো নিয়ম মেনে চললে গুগল আপনার ওয়েবসাইটকে বিশ্বাস করতে শুরু করবে। 

উপসংহার: সেরা উপায়ে SEO শেখার সহজ বাংলা গাইড লাইন 

SEO কোন শর্টকাট প্রক্রিয়া নয়, এটি সময় ও ধৈর্য ধরে নিয়মিত প্র‍্যাক্টিসের সাথে শিখতে হয়। নতুনরা সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকে তা হল একসাথে সবকিছু করার চেষ্টা করে। অনেক বিগিনার মনে করেন যে, একবার SEO শিখলেই পরের মাসে ইনকাম শুরু হবে।

কিন্তু বাস্তবে SEO শিখা মানেই নিয়মিত শেখা, ডাটাবেজ নিয়ে বিশ্লেষণ করা এবং গুগল আপডেট এর সাথে মানিয়ে নেওয়া। আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলেন এবং সঠিক সমাধান অনুসরণ করেন তাহলে SEO শিখা কঠিন কিছু নয়। তাই আমরা এখন জানি, SEO তে সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল ভুল ধারণা বাদ দিয়ে সঠিক পথে ধারাবাহিক ভাবে কাজ করা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url