খুব সহজে Facebook থেকে আয় করার উপায়
Facebook থেকে আয় করার উপায় সম্পর্কে জানার আগে Facebook সম্পর্কে জানতে হবে। ফেইসবুক হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটি।
বিভিন্ন ভাবে এখানে অর্থ উপার্জনের উপায় রয়েছে। ছোট থেকে বড় সকলেই তাদের চাহিদা পূরণে আর্থিক সম্ভাবনা উন্নত করার জন্য ফেসবুককে বেছে নিয়েছে।
পোস্টের সূচিপত্র: খুব সহজে Facebook থেকে আয় করার উপায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
- Sponsored post বা বিজ্ঞাপন করে আয়
- ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকাম
- অনলাইন কোচিং বা শিক্ষা দিয়ে আয়
- কনটেন্ট ক্রিয়েটিং করে আয়
- ফেসবুক গ্রুপের মাধ্যমে আয়
- ইনফ্লুয়েন্সার মার্কেটিং
- ফলোয়ারদের কাছ থেকে সরাসরি আয়
- ফেসবুকে ভিডিও আপলোড করে আয়
- একাউন্ট বিক্রি করে আয়
- ফেসবুকে ফ্রিল্যান্সিং করে আয়
- ফেসবুকে পুরানো প্রোডাক্ট ক্রয়-বিক্রয় করে আয়
- শেষের কথা: খুব সহজে ফেসবুক থেকে আয় করার উপায়
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি উন্নত অনলাইন কোম্পানিগুলোর এফিলিয়েট প্রোগ্রাম অপশনে গিয়ে রেজিষ্ট্রেশন করে তাদের প্রডাক্ট ও সার্ভিস প্রচার করে দিবেন। তারপর তারা আপনাকে একটি লিঙ্ক দিবে যা শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য।
আপনার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তৈরি এফিলিয়েট লিংক শেয়ার করুন। যদি গ্রাহকরা আপনার লিঙ্ক এর মাধ্যমে ক্রয় করে তবে আপনি একটি কমিশন পাবেন। এভাবে আপনি ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
Sponsored post বা বিজ্ঞাপন করে আয়
ফেসবুক থেকে আয় করার অন্যতম উপায় হল বিজ্ঞাপনের মাধ্যমে। আপনি চাইলে স্পন্সর গুলোর মাধ্যমে বা বিজ্ঞাপন দেখিয়ে তাদের ব্যবসা প্রচার করতে পারেন। স্পনসর করা পোস্টগুলোর সম্পর্কে ভালোভাবে জেনে আপনার ফেসবুক পেইজে গ্রাহকদের কাছে তাদের প্রোডাক্ট ও সার্ভিস গুলো প্রচার করুন।
এর ফলে তারা আপনাকে অর্থপ্রদান বা বিনামূল্যে পণ্য প্রদান করবে। এক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে স্পনসর করা বিষয়বস্তু বা প্রোডাক্ট গুলো আপনার অডিয়েন্সের আগ্রহের সাথে সম্পর্কিত বা আগ্রহী কিনা, যদি আগ্রহী হয় তাহলে স্পনসর করা পোস্ট এর প্রোডাক্ট প্রচার করে আয় করতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস থেকে ইনকাম
ফেসবুক মার্কেটপ্লেস একটি চমৎকার প্লাটফর্ম লোকাল প্রোডাক্ট বিক্রি করার জন্য। আপনার আশেপাশে থাকা জনপ্রিয় খাবার, হাতের তৈরি কারুশিল্প বা ব্যবহৃত জিনিসপত্র যাই থাকুক না কেন আপনি সেই গুলোকে বিক্রয়ের জন্য তৈরি করতে পারেন।
আরো পড়ুনঃ কিভাবে ফেচবুক একাউন্ট খুলতে হয় জানুন
খুব সহজে ফেসবুক মার্কেটিং থেকে আপনার লোকাল ঐতিহ্যবাহী প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এটি গ্রামের অপরিচিত প্রোডাক্টকে বিজনেসে পরিণত করার সহজ উপায় এবং এই বিজনেস এর মাধ্যমে আপনি নিজেকে পরিচিত করতে পারেন সফল ব্যবসায়ী হিসেবে।
অনলাইন কোচিং বা শিক্ষা দিয়ে আয়
বর্তমানে অনেক শিক্ষিত বেকার মানুষ আমাদের দেশে আছে। এসব মানুষ facebook অনলাইন পারফর্মের মাধ্যমে আয় করতে পারে। ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া পারফর্মে অনলাইন কোচিং বা পরামর্শের মাধ্যমে আপনার জ্ঞান এবং দক্ষতাকে শেয়ার করুন।
আপনি ফিটনেস, রান্না ও অন্যান্য যে কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ হন না কেন ফেসবুক অনুসারীদের কাছে আপনি আপনার ফেসবুক অনুসারীদেরকে ফ্রিতে পরামর্শ প্রদান করুন। এতে করে অনুসারিদের মাঝে পরবর্তীতে আপনার পরিষেবা গুলো অফার করতে পারেন।
কনটেন্ট ক্রিয়েটিং করে আয়
আকর্ষণীয় বিষয়বস্তু তৈরি করে অনুসরণকারীদের আকৃষ্ট করার মূল কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়াটারের মাধ্যমে। আপনি যদি মনোরম ভিডিও, আর্টিকেল বা ছবি তৈরি করতে পারেন তাহলে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারেন।
আপনার কনটেন্ট যত বেশি ভিউ এবং ট্রাফিক পাবে আপনার উপার্জন ততোটাই বেড়ে যাবে। অধিকাংশ কনটেন্ট ক্রিয়েটর, লেখক, আর্টিস্ট তাদের ফেসবুক পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করে থাকেন। সুতরাং আপনিও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে এবং ফেসবুক থেকে সহজে ইনকাম করতে পারেন।
ফেসবুক গ্রুপের মাধ্যমে আয়
আপনার facebook অ্যাকাউন্টে আপনি প্রথমে আপনার আগ্রহ ও দক্ষতার সাথে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন। অনেক সংখ্যক লোক নিয়ে ফেসবুক গ্রুপ এবং সেখানে একচেটিয়া বিষয়বস্তু ও দক্ষতা অফার করতে পারেন।
এমনকি এই গ্রুপে বিজ্ঞাপন দিয়েও আপনি আয় করতে পারবেন। মনে রাখতে হবে যেন আপনার দক্ষতা সম্পর্কিত বিষয়গুলো নিষ্ঠার সাথে সার্ভিস দিয়ে যেতে পারে যাতে করে আপনার অডিয়েন্স চলে না যায়।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং
ফেসবুকে সোশ্যাল মিডিয়া প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার হওয়া খুবই লাভজনক। এখানে আপনার নিজস্ব ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে হবে এবং সকলের কাছে আপনাকে প্রিয় হতে হবে।
এক্ষেত্রে আপনি যদি জনপ্রিয়তা অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার পছন্দমত কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন করে ইনকাম করতে পারবেন।
ফলোয়ারদের কাছ থেকে সরাসরি আয়
ফেসবুক সম্প্রীতি ঘোষণা করেছে এটি তাদের প্লাটফর্মের জন্য বিশেষভাবে তৈরি করা অর্গানিক ভিডিও কনটেন্টের ওপর আরো গুরুত্ব দিবে। যাতে করে ব্যবহারকারীরা যেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সররা কিছু ধারাবাহিক চ্যালেঞ্জ, যেমন- রিলে একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ তৈরি সম্পূর্ণ করে মাসে ৪০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারবেন।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং শিখে মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা আয়
চ্যালেঞ্জ ফিচারটি এই মুহূর্তে শুধু ইনভাইটেশন এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফেসবুক বর্তমানে যাদের ফলোয়ারদের সংখ্যা মিলিয়নের কাছাকাছি তাদের লক্ষ্য করেছে। ইনভাইটেশনটি পেলে প্রথম চ্যালেঞ্জটি অবশ্যই ৩০ দিনের মধ্যে করতে হবে। এই সময়ের মধ্যে না করলে ফিচারটির মেয়াদ শেষ হয়ে যাবে।
ফেসবুকে ভিডিও আপলোড করে আয়
আমরা সবাই জানি ইউটিউবে চ্যানেল খুলে মনিটাইজেশন এর মাধ্যমে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। আপনি চাইলে ফেসবুকে পেইজ খুলে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।
কিন্তু facebook পেজে ভিডিও আপলোড দিলে শুধু ইনকাম হবে না তার জন্য কিছু নিয়ম আছে। আপনার পেইজে সেই নিয়ম গুলো ফিলাপ হলে ফেসবুক আপনার পেজে মনিটাইজেশন দিবে। এবং In stream Ads আপনার ভিডিওতে শো করানোর মধ্যে দিয়ে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন।
একাউন্ট বিক্রি করে আয়
একটা সময় ছিল যখন মানুষ শখের বসে একের অধিক ফেসবুক আইডি, পেজ এবং গ্রুপ খুলতো। আর এই পেজ ও গ্রুপ বিক্রি করেও আয় করা যায়। সুতরাং আপনার পুরাতন পেইজ বা গ্রুপে যদি অনেক বেশি মেম্বার, লাইক ও ফলোয়ার থাকে তাহলে সেটা বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
কেননা অনেক আগে থেকেই এসব পেজ ও গ্রুপের সাথে ইউজাররা পরিচিত হয়ে আছে। এমনকি অনলাইন মার্কেটপ্লেসে এসব পুরাতন একাউন্ট পেজ ও গ্রুপের অনেক চাহিদাও রয়েছে।
ফেসবুকে ফ্রিল্যান্সিং করে আয়
আপনি চাইলে ফেসবুকের মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারেন। ফেসবুকে ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু গ্রুপ রয়েছে। সেখানে মেম্বাররা বিভিন্ন সময় বিভিন্ন কাজের অপরচুনিটি শেয়ার করে।
যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এর মত নানা ফ্রিল্যান্সিং কাজের হাজারো গ্রুপ ও পেজ।আপনি এই সকল গ্রুপে জয়েন করে আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে সার্ভিস দিয়ে টাকা আয় করতে পারেন।
ফেসবুকে পুরানো প্রোডাক্ট ক্রয়-বিক্রয় করে আয়
ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বর্তমানে অনেক বড় একটি কেনাবেচার মার্কেটে পরিণত হয়েছে। আমাদের সবার বাড়িতে কমবেশি এমন অনেক জিনিস রয়েছে যা আমরা বছরে পর বছর রেখে দিয়েছি কিন্তু ব্যবহার করা হয় না।
আপনি চাইলে আপনার অব্যবহিত এই সকল জিনিসপত্র ফেসবুকে বিক্রি করে ইনকাম করতে পারেন। ফেসবুকে কেনা বেচার অসংখ্য গ্রুপ রয়েছে। সেখানে আপনি জয়েন হয়ে আপনার পুরাতন জিনিসপত্র বিক্রি করে নতুন জিনিস কিনে নিতে পারেন।
শেষের কথা: খুব সহজে ফেসবুক থেকে আয় করার উপায়
ফেসবুকে সময় নষ্ট না করে শুধু বিনোদন ও চ্যাটিং ও লাইক, শেয়ার, কমেন্ট না করে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আয় করতে পারেন। আর এটার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু একটু ইচ্ছাশক্তি ও মেধার প্রয়োজন হয়।
আশা করি আপনারা এই আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন যে কি কি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়।

সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url