Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
বর্তমান যুগে অনলাইনে অনেকেই বিজনেস করেন। অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় এখন বিজনেস করা সম্ভব। শুধু তাই নয় Shopify POS এর ব্যবহারের মাধ্যমে আপনি দোকান ও অনলাইন স্টোর দুটোই একসাথে পরিচালনা করতে পারবেন। আপনি Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার নিয়মটি জানুন।
সঠিক উপায়ে প্রোডাক্ট এর নাম, সুন্দর বিবরণ এবং ছবি দিয়ে আপলোড করতে পারবেন। সেই সাথে প্রোডাক্টের দাম নির্ধারণ এবং কিছু টিপস শেয়ার করা হবে। যদি আপনারা অনলাইন দোকানের প্রোডাক্ট বাড়াতে চান এবং প্রফেশনাল ভাবে প্রোডাক্ট সাজাতে চান তাহলে সম্পূর্ণ লিখাটা পড়ুন।
পোস্টের সূচিপত্র: Shopify স্টোরি প্রোডাক্ট যোগ করার ধাপ
- Shopify আসলে কি এবং কেন জনপ্রিয়
- Shopify অ্যাকাউন্ট তৈরি
- Shopify কিভাবে কাজ করবে
- Shopify দিয়ে কি কি ধরনের পণ্য বিক্রি হয়
- Shopify ব্যবহারে যেসব সুবিধা পাওয়া যায়
- Shopify এক্সপার্ট হতে কি জানা প্রয়োজন
- শেষ বক্তব্য
Shopify আসলে কি এবং কেন জনপ্রিয়
Shopify হলো একটি ই-কমার্স অনলাইন প্লাটফর্ম। অনলাইন ব্যবসার জগতে বর্তমানে খুবই জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। আপনার ই-কমার্স যাত্রার কাজ হলো নিজের স্টোর কিভাবে সাজাবেন এবং পণ্য কিভাবে প্রদর্শন করবেন এই প্রক্রিয়ার প্রথমে আপনার Shopify একাউন্ট করতে হবে। Shopify লগইন করার পর আপনি যে মূল ইন্টারফেসটি দেখতে পাবেন তাকে বলা হয় Shopify ড্যাশবোর্ড।
এখানে অনলাইন স্টোর তৈরি করতে পারবেন।
প্রোডাক্ট আপলোড ও ম্যানেজ করতে পারবেন।
অর্ডার কাস্টমার ইনভেন্টরি পরিচালনা করতে পারবেন।
Shopify জনপ্রিয় কারণ হলো এর সহজ ব্যবহার, পেমেন্ট সিস্টেম নিরাপদ এবং এক বিশাল টেকনোলজিক্যাল সিস্টেম না থাকলেও একজন নতুন উদ্যোগতা খুব সহজেই Shopify দিয়ে ব্যবসা শুরু করতে পারবে।
Shopify অ্যাকাউন্ট তৈরি
প্রথমে Shopify ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলতে হবে। এখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড এবং নাম দিতে হবে।
স্টোরের নাম নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে আপনার ব্র্যান্ডের সাথে যেন মিল থাকে।
তারপর স্টোর সেটআপে বেসিক কনফিগারেশনে গিয়ে ড্যাশবোর্ডে ঠিকানা ও দেশ নির্বাচন করতে হবে।
মুদ্রা সেটা এবং টাইম জোনকনফিগার করতে হবে।
আরো পড়ুনঃ অনলাইন পেমেন্ট কিভাবে পাবেন জানতে ক্লিক করুন
Shopify কিভাবে কাজ করবে
Shopify বেসিক প্ল্যানে যে সকল ফিচার পাওয়া যায় সেগুলো ব্যবহার করে আপনি নতুন অনলাইন শপ শুরু করতে পারবেন খুব সহজে। বেসিক প্ল্যান ব্যবহার করে আপনি যদি অনলাইন শপ শুরু করেন তাহলে আপনি ওয়েবসাইটে অসংখ্য পণ্য যুক্ত করতে পারবেন। ২ তা ইউজার অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
আনলিমিটেড ফাইল স্টোরেজ আরো অনেক কাজ করতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিতে চান তাহলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। আর Shopify এবং এডভান্স প্ল্যানে ই-কমার্স অটোমেটিক ফিচারটি অপশন কনভার্ট করতে সক্ষম হয়।
Shopify দিয়ে কি কি ধরনের পণ্য বিক্রি হয়
Shopify দিয়ে আপনার সকল ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। যেমন পোশাক, কসমেটিক, গহণা, ইলেক্ট্রিক্যাল প্রোডাক্ট, বই, আইবাবপত্র ইত্যাদি পণ্য বিক্রি করতে পারবেন। এমনকি ডিজিটাল যে সকল প্রোডাক্ট রয়েছে যেমন সফটওয়্যার, টেম্পলেট, এনিমিশন ভিডিও, সংগীত এবং ইবুক এসব কিছু বিক্রি করতে পারবেন।
পরিসেবা মূলক যা কিছু রয়েছে যেমন অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক পণ্য, ব্যক্তিগত পণ্য সবকিছুই আপনি বিক্রি করতে পারবেন। আপনি নিজেও নতুন কোন ই-কমার্স প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। পৃথিবীতে যত ধরনের ই-কমার্স প্রোডাক্ট তার সবই Shopify এ প্রোমট ও বিক্রি করতে পারবেন।
Shopify ব্যবহারে যেসব সুবিধা পাওয়া যায়
Shopify ব্যবহারের বিশেষ সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি জেনে নেওয়া যাক:
সহজে ব্যবহারযোগ্য: Shopify দিয়ে ওয়েবসাইটে তৈরি করতে বা স্টোর তৈরি করতে কোন প্রকার প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই। যে কেউ খুব সহজে স্টোর তৈরি করে ব্যবহার করতে পারবেন যেন এই ব্যাপারটা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এমনকি অপ্রযুক্তিগত ব্যবহারকারীরা যেন অনলাইন স্টোর তৈরি করে ফেলতে পারে সেভাবেও তৈরি করা হয়েছে।
অ্যাপ স্টোর: Shopify এ একটা অ্যাপ স্টোর আছে। বিভিন্ন অ্যাপ ওয়েবসাইটে এড করার মাধ্যমে সহজেই ওয়েবসাইটে নতুন নতুন ফিচার এড করা যায়।
নিরাপদ ও নির্ভরযোগ্য হোস্টিং ব্যবস্থা: একটি ওয়েবসাইট তৈরি করার কথা মাথায় আসলে সবচেয়ে বেশি সমস্যা হয় হোস্টিং নিয়ে। Shopify আপনার অনলাইন স্টোরের এবং নিরাপদ হোস্টিং অফার করে। সুতরাং আপনার ওয়েবসাইট নিয়ে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না।
মোবাইলে ব্যবহারযোগ্য: এমন অনেক ই-কমার্স ওয়েবসাইট বা স্টোর রয়েছে যা মোবাইল দিয়ে সহজে ব্যবহার করা যায় না। ওয়েবসাইটে প্রবেশ করতে অনেক সময় লেগে যায়। সহজে স্টোর থেকে কোন প্রোডাক্ট অর্ডার করা যায় না। কিন্তু Shopify স্টোর গুলোতে ব্যবহার করা যায় তাই এইভাবেই ডিজাইন করা হয়েছে।
আরো পড়ুনঃ আপনার ওয়েবসাইট নিয়ে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান
Shopify এক্সপার্ট হতে কি জানা প্রয়োজন
- সোপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোরি ডিজাইন
- ফ্রি এন্ড প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন
- আন্ডারস্ট্যান্ডিং প্রোডাক্ট ভেরিয়েশন
- পেমেন্ট গেটওয়ে সেটাপ
- শপিফাই অ্যাপস কাস্টমাইজেশন
শেষ বক্তব্য: Shopify স্টোরে প্রোডাক্ট করার ধাপ সমূহ
আপনি যদি একজন Shopify এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। তাহলে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোন চিন্তা করতে হবে না। কারণ অনলাইন কেনাবেচা যতদিন থাকবে ততদিন Shopify দিয়ে ব্যবসা করতে পারবেন, সুতরাং এই কথাটা নিশ্চিত ভাবে বলা যায়।
তাহলে আপনি আপনার Shopify স্টোরে প্রোডাক্ট জমা করুন। আপনার ই-কমার্স ব্যবসাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যান। আপনার কোন কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন।



সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url